টেক মিথস ও ফ্যাক্টস: কোনটা সত্য, আর কোনটা শুধু গুজব?
প্রযুক্তি নিয়ে আমরা অনেক কথা শুনি। কিন্তু সব কথাই কি সত্য? কিছু টেক মিথ এতদিন ধরে প্রচলিত যে, সত্য বদলে গেলেও সেগুলো বদলায় না। চলুন, এমন কয়েকটি জনপ্রিয় টেক মিথ ও বাস্তব সত্য পরিষ্কার করে নেওয়া যাক।
মিথ ১: অ্যাপ বন্ধ করলে ব্যাটারি বাঁচে
সত্য: আধুনিক অ্যান্ড্রয়েড ও আইফোন নিজে থেকেই ব্যাকগ্রাউন্ড অ্যাপ নিয়ন্ত্রণ করে থাকে। বারবার জোর করে অ্যাপ বন্ধ করলে উল্টো আরও বেশি ব্যাটারি খরচ হয়, কারণ আবার খুলতে গেলে ফোনকে নতুন করে কাজ করতে হয়। শুধু কোনো অ্যাপ সমস্যা করলে বা হ্যাং করলে তখন বন্ধ করাই ভালো।
মিথ ২: ইনকগনিটো মোডে গেলে অনলাইনে অদৃশ্য থাকা যায়
সত্য: ইনকগনিটো মোড শুধু আপনার ডিভাইসে ব্রাউজিং হিস্ট্রি লুকায়। আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অফিস, স্কুল অথবা যেসব ওয়েবসাইটে যান। সবাই তখনও আপনার কার্যকলাপ দেখতে পারে। আপনার আইপি ঠিকানাও গোপন থাকে না।
মিথ ৩: ফোন সব সময় ১০০% চার্জ দিতে হবে, আর ২০% এর নিচে নামানো যাবে না
সত্য: লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য ২০% থেকে ৮০% চার্জ সবচেয়ে ভালো। বারবার ফুল চার্জ বা একেবারে শেষ পর্যন্ত নামালে ব্যাটারির উপর চাপ পড়ে। তবে আধুনিক ফোনে ব্যাটারি সুরক্ষা ব্যবস্থা থাকায় রাতে চার্জে রেখে দেওয়া সাধারণত ক্ষতিকর নয়।

মিথ ৪: বেশি মেগাপিক্সেল মানেই ভালো ক্যামেরা
সত্য: ছবি ভালো হওয়া নির্ভর করে সেন্সরের আকার, লেন্সের মান ও সফটওয়্যার প্রসেসিং এর ওপর। তাই অনেক সময় ভালো মানের ১২ মেগাপিক্সেল ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের থেকেও ভালো ছবি তুলতে পারে, বিশেষ করে কম আলোতে।
মিথ ৫: ম্যাক কম্পিউটারে ভাইরাস হয় না
সত্য: ম্যাকেও ম্যালওয়্যার, অ্যাডওয়্যার ও র্যানসমওয়্যার হতে পারে। তাই নিয়মিত আপডেট করা ও সাবধান থাকা সব ডিভাইসের ক্ষেত্রেই জরুরি।
প্রযুক্তি সম্পর্কে সঠিক ধারণা থাকলে অযথা দুশ্চিন্তা কমে যায় আর পুরোনো ভুল অভ্যাস গুলো থেকেও সহজে বের হওয়া সম্ভব।

এই প্রতিবেদনের সঙ্গে সম্পর্কিত আরও খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে
আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ বাংলা সংবাদ পড়ুন।
সব নতুন খবর জানতে এখনই নিচের লিঙ্কে ক্লিক করুন। Home