Home জীবন যাপনমেট্রোরেলে কারা পাবেন ৫০% ভাড়া ছাড়?

মেট্রোরেলে কারা পাবেন ৫০% ভাড়া ছাড়?

by The Press Room
0 comments

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ৫০ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে এ সুবিধা এখনই কার্যকর হচ্ছে না। সরকারিভাবে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির পর এটি চালু হবে।শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য নতুন পুনর্বাসন কেন্দ্র ‘সিএসএফ সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

তিনি বলেন, বর্তমান সরকার বাজেট ও নীতিনির্ধারণে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমান অধিকার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি দেশের প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচল আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সাশ্রয়ী করতে মেট্রোরেলের ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ জুন থেকে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেল ও ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড় কার্যকর হয়েছে। এ সুবিধা পাচ্ছেন ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং সমাজসেবা অধিদপ্তর থেকে ইস্যুকৃত সুবর্ণ (Subarna) আইডি কার্ডধারী বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা।

তবে বর্তমানে চালু থাকা ২৫ শতাংশ ছাড় শুধু একক (Single Journey) টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য। এমআরটি পাস (MRT Pass) বা র‍্যাপিড পাস (Rapid Pass) ব্যবহার করলে এ ছাড় প্রযোজ্য নয়।

এখন ঘোষিত ৫০ শতাংশ ভাড়া ছাড় কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে সরকার বা ডিএমটিসিএলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করা হয়নি।

You may also like

Leave a Comment