Home রুয়াপরুনাক্স প্রতিষ্ঠার পটভূমি ও স্বপ্ন: কেন আমরা এক হলাম

রুনাক্স প্রতিষ্ঠার পটভূমি ও স্বপ্ন: কেন আমরা এক হলাম

by The Press Room
0 comments

আমরা যখন রুয়াপে এলাম”* আমরা রুয়াপ আবাসিক এলাকায় নতুন বাসিন্দা হয়ে এলাম। ধীরে ধীরে চলাফেরা শুরু হলো। কিন্তু আমরা লক্ষ্য করলাম, আমাদের নারীদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা ছিল না। আমরা একে অপরের সুখে-দুঃখে পাশে থাকার, বিপদে এগিয়ে আসার সংস্কৃতিটা খুঁজে পাচ্ছিলাম না। প্রতিটি পরিবার যেন আলাদা একেকটা দ্বীপ।*”আমাদের স্বপ্ন: একটি মডেল রুয়াপ”*

আমরা চেয়েছিলাম, রুয়াপ হবে বাংলাদেশের জন্য একটি মডেল আবাসিক এলাকা। এখানে আমাদের সন্তানরা নিরাপদে, সুন্দর পরিবেশে বড় হবে। বিশেষ করে আমাদের যুব সমাজ, আমাদের কিশোর-কিশোরীরা যেন বিপথে না যায়। আমরা দেখেছি, অনেক কিশোরের হাতে কাজ নেই, অবসর সময় কাটানোর সুস্থ কোনো কার্যক্রম নেই। ফলে তারা অলস সময় পার করে, যা নিয়ে আমরা মায়েরা সবসময় চিন্তিত থাকি।

*”রুনাক্স নামের পেছনের মানুষটি”* এই স্বপ্ন থেকেই জন্ম নেয় *রুয়াপ নারী কল্যাণ সমিতি (রুনাক্স)*। এই সংগঠনের নামটি দিয়েছেন আমার স্বামী *জনাব জানে আলম চৌধুরী*। তিনি রুনাক্সের উপদেষ্টা মণ্ডলীর একজন সম্মানিত সদস্য। তিনি স্বপ্ন দেখেছিলেন, রুয়াপে বসবাসকারী নারীরা একটি মডেল হয়ে থাকবে। এই রুয়াপে থাকবে না কোনো কিশোর গ্যাং, থাকবে না অশ্লীলতা বা মাদকতা। এখানে অনেক অবসরপ্রাপ্ত গুণীজন, অভিজ্ঞ পেশাজীবী আছেন। তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, সবাইকে সাথে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়াই ছিল তাঁর মূল উদ্দেশ্য।

*রুনাক্সের বৈশিষ্ট্য ও অঙ্গীকার*

১. *ঐক্যের প্ল্যাটফর্ম:* রুনাক্স হলো রুয়াপের সকল নারীর ঐক্যের ঠিকানা। এখানে আমরা একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেই।

২. *অভিজ্ঞতার মেলবন্ধন:* আমাদের সম্মানিত উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত সদস্যদের অভিজ্ঞতা নিয়ে আমরা তরুণ প্রজন্মকে পথ দেখাই।

৩. *কিশোরদের জন্য কাজ:* বেকার ও অবসর সময়ে থাকা কিশোর-কিশোরীদের জন্য প্রশিক্ষণ, খেলাধুলা ও সৃজনশীল কাজের ব্যবস্থা করা আমাদের অন্যতম লক্ষ্য।

৪. *মডেল সমাজ:* মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং মুক্ত একটি আলোকিত রুয়াপ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।আমরা হাতে হাত রেখে চলতে চাই।

আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ আগামী রেখে যেতে চাই। এটাই রুনাক্সের স্বপ্ন, এটাই রুনাক্সের অঙ্গীকার।

You may also like

Leave a Comment